অ্যাকাউন্ট মুছে ফেলা

AI University of Bangladesh — অ্যাপ ও ওয়েবসাইট। নিজের অ্যাকাউন্ট আর তথ্য যেকোনো সময় মুছে ফেলতে পারেন।

সর্বশেষ হালনাগাদ: ১৭ অক্টোবর ২০২৬

অ্যাপ: “AI University of Bangladesh” · ডেভেলপার: AI University of Bangladeshঅ্যাকাউন্ট মুছলে সাথে সাথে স্থায়ীভাবে মুছে যায় — ফেরত আনা যায় না।

১. অ্যাপ থেকে মুছুন

  1. অ্যাপ খুলে লগইন করুন।
  2. প্রোফাইল → “অ্যাকাউন্ট মুছে ফেলুন” চাপুন।
  3. নিশ্চিত করুন — অ্যাকাউন্ট সাথে সাথে মুছে যাবে।

২. ওয়েবসাইট থেকে মুছুন

  1. aiuniversitybd.com-এ লগইন করুন।
  2. প্রোফাইল ও সেটিংস → “অ্যাকাউন্ট মুছে ফেলুন” চাপুন।
  3. নিশ্চিত করতে নিজের ইমেইল লিখুন — অ্যাকাউন্ট সাথে সাথে মুছে যাবে।

৩. অ্যাপ বা লগইন ছাড়া অনুরোধ

পাসওয়ার্ড ভুলে গেছেন বা অ্যাপ নেই? নিচের ফর্মে অ্যাকাউন্টের ইমেইল দিয়ে অনুরোধ পাঠান। আমরা অ্যাকাউন্টের ইমেইল বা মোবাইল নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হব যে অনুরোধটা আপনারই, তারপর ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে দেব।

৪. কী মুছে যায়

  • অ্যাকাউন্ট: নাম, ইমেইল, মোবাইল নম্বর, জেলা, লিঙ্গ, বয়স, পাসওয়ার্ডের হ্যাশ, লগইন সেশন।
  • শেখার তথ্য: এনরোলমেন্ট, অগ্রগতি, কুইজের স্কোর, পাঠ দেখার হিসাব, নোট ও হাইলাইট।
  • সার্টিফিকেট আর সেগুলোর ছবি — এরপর যাচাই পেজে সেগুলো আর পাওয়া যাবে না।
  • শেয়ার করে খোলা কোর্সের তথ্য।

৫. কী থাকে, কতদিন

  • পেমেন্টের রেকর্ড (বিকাশ TrxID, টাকার পরিমাণ, তারিখ, যে বিকাশ নম্বর থেকে পাঠানো হয়েছিল): হিসাব ও আইনি প্রয়োজনে ৫ বছর রাখা হয়, আপনার অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন করে। তারপর মুছে ফেলা হয়।
  • মতামত ও ভুল রিপোর্ট (পাঠের রেটিং, পরামর্শের লেখা): কোর্স উন্নত করতে রাখা হয়, আপনার নাম বা অ্যাকাউন্ট ছাড়া।
  • সার্ভারের সাধারণ নিরাপত্তা লগ কয়েক দিনের মধ্যে নিজে থেকেই মুছে যায়।

আরও জানতে দেখুন প্রাইভেসি পলিসি।

English summary

App / developer: AI University of Bangladesh.

In the app: Profile → “অ্যাকাউন্ট মুছে ফেলুন” (Delete account) → confirm. On the website: log in → Profile & settings → “অ্যাকাউন্ট মুছে ফেলুন” → confirm by typing your email. Deletion is immediate and permanent.

Without the app or a login: send a request with the form above (your account email). We confirm it is yours via the account’s email or phone and delete the account within 7 days.

Deleted: account details, login sessions, enrolments, progress, quiz scores, learning log, notes and highlights, certificates and their images, share-unlock records.

Kept: payment records (bKash transaction ID, amount, date, sender number) for 5 years for accounting and legal needs, detached from your account; lesson feedback and ratings, without your name or account.