১. কেনার আগে দেখে নিন
প্রতিটা পেইড কোর্সের প্রথম ২০% পাঠ (ভিডিও, লেখা, কুইজসহ) অ্যাকাউন্ট ছাড়াই দেখা যায়। কোর্স পেজে পুরো কারিকুলাম, কী শিখবেন, কাদের জন্য আর পরিচিতি ভিডিও দেওয়া আছে। এগুলো দেখে নিশ্চিত হয়ে তবেই কিনুন।
২. রিফান্ড নেই
পেমেন্ট অনুমোদন হয়ে কোর্স খুলে যাওয়ার পর কোনো অবস্থাতেই টাকা ফেরত দেওয়া হয় না — কোর্স শেষ করুন বা না করুন, পছন্দ হোক বা না হোক। ডিজিটাল কোর্স একবার খুলে গেলে তা ফেরত নেওয়া সম্ভব নয়।
৩. পেমেন্টে ভুল হলে
- TrxID মেলেনি / অর্ডার বাতিল: টাকা পাঠিয়েছেন কিন্তু অর্ডার বাতিল দেখাচ্ছে? সঠিক TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটা দিয়ে আবার জমা দিন — মিলে গেলে কোর্স খুলে দেওয়া হবে। এটা রিফান্ড নয়, অর্ডার ঠিক করা।
- ভুল নম্বরে টাকা পাঠালে: আমাদের বিকাশ নম্বর 01728392449 ছাড়া অন্য কোনো নম্বরে পাঠানো টাকার দায় আমরা নিতে পারি না।
- কম টাকা পাঠালে: বাকি টাকা পাঠিয়ে দুটো TrxID-ই জানালে কোর্স খুলে দেওয়া হবে।
৪. আমরা কখনো চাই না
আমরা কখনো আপনার বিকাশ পিন, OTP বা পাসওয়ার্ড চাই না। কেউ AI University-র নাম করে এগুলো চাইলে দেবেন না।
৫. দাম ও অফার
লঞ্চ অফার বা দাম যেকোনো সময় বদলাতে পারে। আগে কেনা কোর্সের অ্যাক্সেস এতে বদলায় না।
৬. যোগাযোগ
পেমেন্ট নিয়ে সমস্যা হলে ড্যাশবোর্ডের “অর্ডার” ট্যাবে অবস্থা দেখুন, অথবা যেকোনো পাঠের নিচে “পরামর্শ দিন” দিয়ে লিখুন — আমাদের টিম সেটা দেখে উত্তর দেবে।